ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দুই বছর যুদ্ধ চালিয়েও ইসরাইল ব্যর্থ হয়েছে: হামাস নেতা
আন্তর্জাতিক ডেস্ক: হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া বলেছেন, দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় ইসরাইলের গণহত্যা চেষ্টা ব্যর্থ হয়েছে, কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘দখলদার শক্তি দুই বছর ধরে যুদ্ধ চালিয়েও তাদের উদ্দেশ্য হাসিল করতে ব্যর্থ হয়েছে।’
হাইয়া বলেন, ইসরাইল গাজা উপত্যকা সম্পূর্ণ দখল করার চেষ্টা করেছে এবং সেখানকার প্রায় ২০ লক্ষ বাসিন্দাকে জোরপূর্বক উৎখাত করতে চেয়েছিল। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই গণহত্যার মূল লক্ষ্য ছিল। এছাড়া তারা বন্দিদের মুক্তির লক্ষ্যও সফলভাবে বাস্তবায়ন করতে পারেনি।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গ টানেন, যেখানে ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ শেষ’। হাইয়া আরও বলেন, প্রতিদিন আমেরিকান কর্মকর্তারা একই ধরনের বিবৃতি দিচ্ছেন।
হাইয়া চুক্তিভঙ্গের বিষয়েও ইঙ্গিত করেন, বিশেষ করে ইসরাইল গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা সৃষ্টি করছে। তার ভাষ্য, ‘আমরা এখনও যুদ্ধের মধ্যেই আছি। মানবিক পরিস্থিতি আমাদের উদ্বিগ্ন করেছে, এবং দখলদার শক্তি গাজার মধ্যে সহায়তা পৌঁছাতে অবৈধ বাধা দিচ্ছে।’
শীর্ষ এই হামাস নেতা আরও বলেন, যুদ্ধে নিহতদের লাশ উদ্ধার করা কঠিন হলেও চুক্তি অনুযায়ী বাকি জিম্মিদের লাশ ফিরিয়ে দেওয়া হবে। অস্ত্র ইস্যুতে হাইয়া বলেন, ‘এই অস্ত্র দখল ও আগ্রাসনের সঙ্গে জড়িত। দখলদারিত্ব শেষ হলে সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা