ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে নিয়ালকো
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি নিয়ালকো অ্যালয়স লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
শনিবার (২৫ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৪২ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ১ টাকা ৭৬ পয়সা। আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৬৬ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৫ পয়সা। আগের বছর যা ছিল ১৫ টাকা ০২ পয়সা। বছরের ব্যবধানে সম্পদ মূল্য বেড়েছে ২ টাকা ২০ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪ টাকা ৪৬ পয়সা, আগের বছর ছিল মাইনাস ৩ টাকা ৯১ পয়সা। সেই হিসাবে ক্যাশ ফ্লো বেড়েছে ৮ টাকা ৩৭ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএম-এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)