ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ফ্যাসিস্ট আ.লীগের প্রত্যাবর্তন প্রতিরোধে ঐক্যের আহ্বান সালাহউদ্দিনের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলোর বিভেদের কারণে ফ্যাসিবাদের পুনরাবর্তন ঘটলে জাতি তা কখনো ক্ষমা করবে না।
শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
সালাহউদ্দিন বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে। আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, সামনের দিনে রাজনৈতিক দলে মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই এক হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন প্রতিরোধ করবেন।
তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে আদর্শগত ও মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে একত্রিত হতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। সালাহউদ্দিন আশঙ্কা প্রকাশ করেন, ফ্যাসবাদ ফিরে আসার সুযোগ তৈরি হলে পরবর্তী প্রজন্ম তা ক্ষমা করবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়