ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আজ থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল স্নাতক পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাগুলোর ফাজিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৪ আজ শনিবার (২৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানিয়েছেন, এবার সারাদেশের ৩৩০টি পরীক্ষা কেন্দ্রে মোট ১ লাখ ১৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
পরীক্ষার সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা, তদারকি টিম ও মনিটরিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরীক্ষা চলবে ২৫ অক্টোবর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত।
পরীক্ষার প্রথম দিনে, রাজধানীর বকশিবাজারে অবস্থিত সরকারি মাদরাসা-ই-আলিয়া ও আশপাশের কয়েকটি কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। তিনি কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও পরিচালনা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ