ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আমেরিকায় এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ
আসাদুজ্জামান
রিপোর্টার
যুক্তরাষ্ট্রের হ্যানসেন লিডারশিপ ইনস্টিটিউট (HLI) বাংলাদেশি সহ বিশ্বের যেকোনো দেশের ২০–২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য তিন সপ্তাহব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম আয়োজন করছে। প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে সান দিয়েগো, ক্যালিফোর্নিয়ায়।
প্রোগ্রামটি ফ্রেড জে. হ্যানসেন ফাউন্ডেশন দ্বারা সম্পূর্ণ অর্থায়িত এবং এটি একটি নন-একাডেমিক লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের একটি “Leadership Toolbox” প্রদান, যার মাধ্যমে তারা দ্বন্দ্ব নিরসন, নেতৃত্ব দক্ষতা অর্জন এবং দেশসহ বিশ্বব্যাপী উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।
সুবিধাসমূহ:
আন্তর্জাতিক রাউন্ড ট্রিপ এয়ারফেয়ার টিকিট;
ভিসা (J-1) এবং SEVIS ফি কভার;
স্বাস্থ্যবিমা সুবিধা;
সম্পূর্ণ আবাসন;
প্রোগ্রামের সময়কালে তিন বেলা খাবার;
স্থানীয় পরিবহন খরচ;
প্রোগ্রাম উপকরণ;
অংশগ্রহণ সার্টিফিকেট;
সাংস্কৃতিক এক্সপোজার ও ট্রিপ।
দ্রষ্টব্য: পাসপোর্ট আবশ্যক, তবে যারা এখনও পাসপোর্ট তৈরি করেননি, তারা প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে বৈধ পাসপোর্ট জমা দিতে হবে।
যোগ্যতা:
স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অন্তত ২ বছর অধ্যয়ন সম্পন্ন থাকতে হবে;
বয়স ২০–২৫ বছর হতে হবে (২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত);
অ্যাকাডেমিক রেফারেন্স প্রদান;
ইংরেজিতে দক্ষতা (TOEFL/IELTS বাধ্যতামূলক নয়);
যারা আগে কখনো যুক্তরাষ্ট্রে যাননি, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:অনলাইনে আবেদন করতে হবে। একবার আবেদন জমা দিলে তা সম্পাদনা করা যাবে না। বিস্তারিত তথ্য ও আবেদন ফর্মের জন্য সরাসরি এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত