ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে অংশ নিতে মাঠে কাজ শুরু করে দিয়েছে বিএনপি: খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতোমধ্যেই মাঠে কাজ শুরু করে দিয়েছে।
তিনি শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে বিরত রাখতে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে দেশে ক্রীড়ার ওপর জোর দিচ্ছে বিএনপি। জনগণ নির্বাচিত করলে ভবিষ্যতে দেশের প্রতিটা উপজেলায় একটি করে ক্রীড়া কমপ্লেক্স করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ সময় ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন, ইসরাফিল খসরুসহ মহানগর ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন