ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ষষ্ঠ-নবম শ্রেণির জন্য অনলাইন রেজিস্ট্রেশন পুনরায়
নিজস্ব প্রতিবেদক :ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (ডিএমএইচএসইবি) ষষ্ঠ ও নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের জন্য ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে। নতুন এই ধাপের রেজিস্ট্রেশন ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। নির্ধারিত সময়সীমার পর আর কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে না।
বোর্ড বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ওয়েবসাইটে একটি চিঠি প্রকাশ করেছে। চিঠিটি বোর্ডের আওতাধীন অনুমোদিত সব মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। সময়মতো রেজিস্ট্রেশন না হলে দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের।
চিঠিতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে, অন্য শিক্ষা বোর্ড থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে আসা শিক্ষার্থীরাও নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ