ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
রেনেটার ৩২৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনেটা পিএলসি ৩২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ সম্পন্ন করেছে কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে, যা কোম্পানির উচ্চসুদযুক্ত ঋণ পরিশোধে সহায়তা করবে।
এর আগে, গত জুলাই মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। অনুমোদনের পর, গত ১৯ অক্টোবর প্রেফারেন্স শেয়ারের সম্পূর্ণ সাবস্ক্রিপশন সম্পন্ন হয়।
ফুলি কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার এক ধরনের শেয়ার যা নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কোম্পানির সাধারণ (ইকুইটি) শেয়ারে রূপান্তরযোগ্য।
কোম্পানির তথ্য অনুযায়ী, এই প্রেফারেন্স শেয়ারগুলোর মেয়াদ ছয় বছর, যার মধ্যে তৃতীয় বছর শেষে রেনেটার ইকুইটি শেয়ারে রূপান্তর শুরু হবে। প্রতি বছর ২৫ শতাংশ হারে শেষ চার বছরে রূপান্তর সম্পন্ন হবে। নির্ধারিত রূপান্তরমূল্য রাখা হয়েছে প্রতি শেয়ারে ৪৭৫ টাকা।
বিএসইসি’র অনুমোদন অনুযায়ী, এই আর্থিক উপকরণটি বিকল্প ট্রেডিং বোর্ডে (Alternative Trading Board – ATB) তালিকাভুক্ত হবে।
রেনেটা জানিয়েছে, মোট ৩২৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ারের মধ্যে ৩০৩ কোটি টাকা সাবস্ক্রাইব করেছেন ৫২৫ জন বিদ্যমান শেয়ারহোল্ডার, যারা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ESS) এর মাধ্যমে অংশগ্রহণ করেছেন। বাকি ২২ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে।
এই ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।
রেনেটার সর্বশেষ (২০২৫ সালের মার্চ পর্যন্ত) তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটি বিভিন্ন ব্যাংক থেকে মোট প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকার ঋণ নিয়েছে। এর মধ্যে ১ হাজার ২২৪ কোটি টাকা স্বল্পমেয়াদি এবং ৬৭৫ কোটি টাকা দীর্ঘমেয়াদি ঋণ। আগের বছর একই সময়ে (মার্চ ২০২৪) কোম্পানির স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ ছিল ১ হা জার ৮৩ কোটি টাকা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ