ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
প্রবাসীদের জন্য মালদ্বীপে জরুরি সতর্কবার্তা
ডুয়া ডেস্ক: মালদ্বীপে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাদের বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (২৪ অক্টোবর) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী মালেতে অবস্থিত জাতীয় তথ্যপ্রযুক্তি কেন্দ্র (এনসিআইটি) ভবন অথবা নিকটস্থ আইল্যান্ড কাউন্সিল কার্যালয়ে নির্ধারিত সময়ে বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগে যারা বায়োমেট্রিক তথ্য প্রদান করেননি—নতুন বা পুরোনো, বৈধ বা নথিহীন সকল প্রবাসীকে তথ্য জমা দিতে হবে। হাইকমিশন সতর্ক করে জানায়, বায়োমেট্রিক তথ্য প্রদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো হতে পারে।
হাইকমিশন সবাইকে বিষয়টি গুরুত্বসহকারে গ্রহণ করার এবং নির্ধারিত সময়ে তথ্য নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ