ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়, আবেদন করবেন যেভাবে
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ মায়ামি বিশ্ববিদ্যালয়ে (University of Miami) সম্পূর্ণ বিনা খরচে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ‘স্ট্যাম্প স্কলারশিপ (Stamp Scholarship)’–এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আবাসন, স্বাস্থ্যবিমা ও গবেষণার নানা সুবিধা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী ১ নভেম্বর ২০২৫।
মায়ামি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৮০৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বিশেষ করে লিবারেল আর্টস ও বিজ্ঞান শিক্ষায় অত্যন্ত খ্যাতনামা। ফ্লোরিডা অঙ্গরাজ্যের মনোরম পরিবেশে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান ও আধুনিক সুযোগ–সুবিধার জন্য বিশ্বজুড়ে সমাদৃত।
বৃত্তির সুবিধাসমূহ-
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;
*আবাসন খরচ প্রদান করবে;
*ল্যাপটপ প্রদান করবে;
*১২ হাজার ডলারের একটি উপবৃত্তি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫১৮ টাকা) প্রদান করবে;
*স্বাস্থ্যবিমা প্রদান করবে;
*শিক্ষার্থীরা গবেষণাসহ অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাতা পাবেন;
আবেদনের যোগ্যতা—
*মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে;
*এসিটি ও এসএটি স্কোর জমা দিতে হবে;
*উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;
*ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে;
*আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*আবেদনকারীকে মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাডমিশন নিশ্চিত করতে হবে;
আবেদন প্রক্রিয়া—
আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন...
আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৫
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো