ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
যুদ্ধবিরতির পরও গাজায় ক্ষুধা কমেনি
আন্তর্জাতিক ডেস্ক:বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, গাজায় ১০ অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেখানে খাদ্য ও সহায়তার পরিমাণে উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং ক্ষুধা হ্রাসের কোনো লক্ষণ দেখা যায়নি। WHO প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, “পরিস্থিতি এখনও ভয়াবহ, কারণ যা প্রবেশ করছে তা যথেষ্ট নয়।”
তিনি আরও জানান, প্রতিদিন ৬০০টি ট্রাক ত্রাণ পৌঁছানোর কথা থাকলেও বর্তমানে মাত্র ২০০–৩০০টি ট্রাকই প্রবেশ করছে, যার একটি বড় অংশ বাণিজ্যিক। এর ফলে অনেক মানুষের কাছে খাদ্য ও সরঞ্জামের সরাসরি পৌঁছানো সম্ভব হচ্ছে না। যুদ্ধবিরতি থাকলেও মানুষের চাহিদা এখনো ব্যাপক এবং সংকট সমাধান থেকে অনেক দূরে।
গাজার স্বাস্থ্য ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ৩৬টির মধ্যে মাত্র ১৪টি হাসপাতাল কোনোমতে কার্যকর, ওষুধ ও সরঞ্জামের ঘাটতি রয়েছে। WHO হাসপাতালগুলোতে চিকিৎসাসামগ্রী পাঠানো, জরুরি চিকিৎসা দল মোতায়েন ও স্থানান্তর বাড়ানোর চেষ্টা করছে। টেড্রোস সতর্ক করে বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্নির্মাণে প্রয়োজন কমপক্ষে ৭ বিলিয়ন ডলার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা