ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স

২০২৫ অক্টোবর ২৪ ০০:০৫:১৯

ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুন্নু ফেব্রিক্স ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর ছিল ১৭ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৩৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজিএম-এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত