ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাতিল বাগছাস
নতুন পরিচয়ে চালু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এখন থেকে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে পরিচিত হয়ে কার্যক্রম পরিচালনা করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত সংগঠনের জাতীয় বার্ষিক সভায় নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন নাম ঘোষণা করে সংগঠনটির নেতারা নতুন স্লোগানও দেন।
সংগঠনটি চলতি বছর ২৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করেছিল। বাগছাস নামের এই ছাত্রসংগঠন অতি সম্প্রতি ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে ভরাডুবির পর আট মাসের মাথায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন নাম ঘোষণা করার মাধ্যমে সংগঠনটি তার নতুন পরিচয় ও কর্মকাণ্ডকে আরও সুসংগঠিতভাবে চালানোর পরিকল্পনা করছে। নেতারা আশা করছেন, জাতীয় ছাত্রশক্তি নামে পরিচিত হয়ে সংগঠনটি দেশের শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক ভূমিকা রাখতে পারবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত