ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আজ খুলনায় তারেক রহমানের নির্বাচনি জনসভা, নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২২ বছর পর শিল্পনগরী খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। তার এই আগমনকে কেন্দ্র করে খুলনাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সকাল থেকেই জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, আজ বেলা ১১টায় তারেক রহমান হেলিকপ্টারযোগে খুলনায় পৌঁছাবেন। দুপুর ১২টায় তিনি জনসভায় বক্তব্য রাখবেন। এরপর দুপুর ১টায় পুনরায় হেলিকপ্টারে করে যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন তিনি। এই জনসভাকে সফল করতে বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য পদপ্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, “টানা কর্মসূচি ও বিরামহীন ছোটাছুটির কারণে তারেক রহমান কিছুটা অসুস্থবোধ করছেন। তারপরও খুলনার মানুষের প্রতি ভালোবাসার টানে তিনি এই সফরে আসছেন। আমরা তাকে বরণ করে নিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।” খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এই সমাবেশকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতির জন্য একটি ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করেছেন।
বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সমাবেশস্থল ও যাতায়াতের পথে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি, র্যাব, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। শহরের প্রবেশপথগুলোতে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। তবে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে, শুধু সমাবেশ এলাকায় অতিরিক্ত ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, লন্ডন থেকে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ খুলনা সফর। প্রিয় নেতাকে এক নজর দেখতে খুলনার পাশ্ববর্তী জেলা সাতক্ষীরা ও বাগেরহাট থেকেও হাজার হাজার নেতাকর্মী আগের রাতেই খুলনায় জড়ো হয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)