ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আড়াইহাজারে চলন্ত গাড়িতে বিএনপি কর্মীকে গু-লির চেষ্টা
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজার বাইপাস সড়কে এই হামলার ঘটনা ঘটে। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আমির হোসেন নামের ওই কর্মী।
আমির হোসেন আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি এলাকার বাসিন্দা। তিনি এই ঘটনায় আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাতে আড়াইহাজার চৌরাস্তা থেকে নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন আমির হোসেন। গাড়িটি বাইপাস সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। চালকের আসনে থাকা আমির হোসেন দ্রুত গাড়ি থামিয়ে দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
নির্বাচনি প্রচারণার ডামাডোলের মধ্যে এ ধরনের হামলায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের