ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
যেকোনো দলের রাজনীতি করা মানুষের মৌলিক অধিকার: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার প্রতিদ্বন্দ্বী জোট মনোনীত প্রার্থীর তীব্র সমালোচনা করে বলেছেন, “শেখ হাসিনার সময় যে মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলে থাকত, শেখ হাসিনার গুণ গাইত, তাকেও আজ মনোনয়ন দিতে হয়! আফসোস লাগে, এত বড় দল কি এই এলাকায় কোনো যোগ্য প্রার্থী খুঁজে পেল না?”
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার বড্ডা পাড়ায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি জোটের মনোনীত প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের সহ-সভাপতি জুনায়েদ আল-হাবিবকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, “ওই প্রার্থী এখনো বলে বেড়ায়—শেখ হাসিনা নাকি অনেক উন্নয়ন করে গেছেন এবং তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। দল গোলামি করতে পারে, কিন্তু সরাইল-আশুগঞ্জের মানুষ কখনো গোলামি করবে না। এখনো এই প্রার্থী জেলা সদরের প্রার্থীর দিকে তাকিয়ে থাকে এবং তাকে ‘আব্বা আব্বা’ বলে ডাকে।”
বড় রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে রুমিন ফারহানা বলেন, “আমি এমপি নির্বাচিত হলে এই এলাকায় কোনো ‘খাওয়া পার্টি’ থাকবে না। সরকারি বরাদ্দের ৫০ শতাংশ এমপি আর ২৫ শতাংশ খাওয়া পার্টির পকেটে যাওয়ার যে সংস্কৃতি দেশে চলে আসছে, আমার ক্ষেত্রে তা হবে না। বরাদ্দের শতভাগই জনগণের উন্নয়নে ব্যয় করা হবে।”
নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে তিনি বলেন, “যেকোনো দলের রাজনীতি করা মানুষের মৌলিক অধিকার। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কারণে কাউকে জুলুম বা হয়রানির শিকার হতে দেওয়া হবে না। কারো নামে মিথ্যা মামলা দেওয়া হবে না। আমি কথা দিচ্ছি, কাউকে বিনা অপরাধে কারাগারে পাঠানো হলে আমি নিজে তার জামিনের জন্য আইনি লড়াই করব।”
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের পক্ষ থেকে জুনায়েদ আল-হাবিবকে সমর্থন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। বর্তমানে তিনি ‘হাঁস’ প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি