ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জাবি-কুয়েট শিক্ষকদের নতুন বেতন কাঠামো প্রস্তাবনা
নিজস্ব প্রতিবেদক: কুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষক ও গবেষকদের বেতন কাঠামো উন্নয়নের জন্য পৃথক প্রস্তাবনা জাতীয় বেতন কমিশনের কাছে জমা দিয়েছে। মঙ্গলবার ঢাকায় কমিশনের বৈঠকে কুয়েটের তিন ও জাবির পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিজেদের প্রস্তাবনা উপস্থাপন করেন।
কুয়েটের প্রতিনিধি দল জানান, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মান বজায় রাখতে বর্তমান ২০১৫ সালের জাতীয় স্কেল সীমাবদ্ধ, যা মেধাবী শিক্ষক ধরে রাখতে যথেষ্ট নয়। প্রস্তাবনায় উচ্চ গবেষণা ভাতা (বেসিক বেতনের ৩০-৪০%), বাড়িভাড়া ভাতা বৃদ্ধি (৭০–৯০%), গাড়ি কেনায় বিশেষ ঋণ সুবিধা, ৪% সুদে দীর্ঘমেয়াদি ঋণ, উন্নত স্বাস্থ্যবীমা (শিক্ষক, স্ত্রী/স্বামী ও সন্তানদের জন্য বছরে ৫–১০ লাখ টাকার করপোরেট হেলথ ইনস্যুরেন্স) অন্তর্ভুক্ত রয়েছে।
প্রস্তাবনায় উল্লেখ করা হয়, এই কাঠামো বাস্তবায়িত হলে শিক্ষকরা আর্থিকভাবে স্বচ্ছল হবেন এবং গবেষণায় আরও মনোযোগী হয়ে আন্তর্জাতিক মানোন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন। এতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাবে। কুয়েট প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক ড. শাহিদুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম ও অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল উচ্চশিক্ষার গবেষণার মানোন্নয়ন, একাডেমিক পারফরম্যান্সভিত্তিক প্রণোদনা, সমতাভিত্তিক বেতন কাঠামো, পদোন্নতি ব্যবস্থার স্বচ্ছতা এবং আবাসন সংকট নিরসনের সুপারিশ উপস্থাপন করেন। জাবির প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা, অধ্যাপক মাসুম শাহরিয়ার, ড. আইরীন আক্তার, ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও ড. বোরহান উদ্দিন।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের জাতীয় বেতন স্কেল কমিশনের উদ্যোগে জাতীয় বেতন কমিশন ২০২৫-এর আওতায় সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)