ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন: মঈন খান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরে দেশে অন্যায়, অনিয়ম ও প্রশাসনে দলীয়করণের গভীর ছাপ পড়েছে। তিনি মনে করেন, সরকারি কর্মকর্তা কিংবা শিক্ষক— যাদের অনেকেই সরকারি চাপে অন্যায় করতে বাধ্য হয়েছেন, তাদের বাদ দিয়েই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, গত তিনটি জাতীয় নির্বাচন ছিল প্রহসনের মতো। এই প্রহসন করেছে প্রশাসনের মধ্যকার রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট কর্মকর্তারা। আমরা নির্বাচন কমিশনকে সচেতন করেছি— যেন বিতর্কিত কোনো কর্মকর্তা আগামী নির্বাচনে দায়িত্ব পালন না করতে পারেন।
তিনি আরও বলেন, সাধারণ নির্বাচন একটি বিশাল আয়োজন। ৩০০ আসনে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র, ১০ লাখ লোকের প্রয়োজন হয়। এই কর্মীরা সিভিল, পুলিশ ও বিচার বিভাগ থেকে আসে। অথচ বিগত ১৫ বছরে প্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকরা যেন বিনা বাধায় তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে বলেছি। দেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এখনই উদাহরণ সৃষ্টি করতে হবে ইসিকে।
শেষে তিনি যোগ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। আমরা আশা করি, তারা সেই দায়িত্ব পালনে দৃঢ় ভূমিকা রাখবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)