ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বিশেষজ্ঞদের সঙ্গে ফের বৈঠকে ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার (২২ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
তথ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত বিবরণী অনুযায়ী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক সশরীরে বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও, অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন।
সভায় সনদ বাস্তবায়নের বিভিন্ন সুপারিশ এবং বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করা হয়। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামীকাল (বৃহস্পতিবার) সকালে নিজেদের মধ্যে একটি অভ্যন্তরীণ বৈঠক করবে এবং এরপর দুপুর ২টায় আবারও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে।
কমিশনের পক্ষে সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া আলোচনায় অংশ নেন। জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এসময় উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে