ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সনদ বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট হওয়ার পর সই করব: নাহিদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ সংক্রান্ত ‘জুলাই সনদে’ এখনও আনুষ্ঠানিক সই করেনি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট হওয়ার পরই তার দল এতে সই করবে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন। এর আগে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে।
প্রতিনিধিদলে নাহিদ ইসলামের পাশাপাশি ছিলেন সারজিস আলম, সামান্থা শারমিন ও খালিদ সাইফুল্লাহ। নাহিদ জানান, তারা নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের মামলার প্রক্রিয়া ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছেন।
এনসিপি নেতা বলেন, আমরা সরকারের কাছে আমাদের অবস্থান তুলে ধরেছি। জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে তা নিশ্চিত হওয়ার পরই আমরা এতে স্বাক্ষর করব। এ ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাংবিধানিক আদেশ জারি করবেন; প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এটি করা হবে না।
এছাড়া, নাহিদ ইসলাম নির্বাচন কমিশন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইসি গঠন ও তাদের বর্তমান আচরণ স্বচ্ছ ও নিরপেক্ষ নয়। সাংবিধানিকভাবে যা করা উচিত, তা করা হচ্ছে না। পক্ষপাতমূলক আচরণ রয়েছে। তাই ইসি পুনর্গঠন করা প্রয়োজন।
তিনি আরও জানান, প্রতিনিধি দল জনপ্রশাসন ও উপদেষ্টা পরিষদ সম্পর্কেও কিছু মন্তব্য করেছে এবং প্রশাসনে বদলি কিসের ভিত্তিতে হচ্ছে তা জানতে চেয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল