×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত: আমিনুল ইসলাম

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৫:০৩:২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত: আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপ দেওয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রসিকিউশন টিমের কোনো সদস্য যদি অনিয়ম বা দুর্নীতির পথে হাঁটেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

নতুন দায়িত্ব গ্রহণ করেই আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারকাজে গতি ও স্বচ্ছতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী মামলাগুলোর বিচার যেন দ্রুত নিষ্পত্তি হয়, সেসব বিষয়ে আলোচনা করেছি প্রসিকিউশন টিমের সঙ্গে। আশা করছি, খুব দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।” তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করার মাধ্যমে এই ট্রাইব্যুনাল বিশ্বজুড়ে উদাহরণ তৈরি করবে।

বিচারের ক্ষেত্রে কাউকে অহেতুক হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেছেন চিফ প্রসিকিউটর। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং অপরাধীদের শনাক্ত করাই হবে তাঁর টিমের মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা কোনো নিরপরাধ মানুষ কিংবা রাজনৈতিকভাবে হয়রানি করে কোনো কার্যক্রম চালাবো না। আমাদের মূল লক্ষ্যই থাকবে প্রকৃত অপরাধীরা।” কোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় নয়, বরং করা হবে কেবল অপরাধের বিচার।

বর্তমানে ট্রাইব্যুনালে চলমান মামলাগুলোর অবস্থা তুলে ধরে আমিনুল ইসলাম জানান, ২৪টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং ২১টির বিচারকাজ চলছে। তবে তিনি এই মামলাগুলোর নথিপত্র নিজে পর্যালোচনা করতে চান। তিনি নির্দেশ দিয়েছেন সব ফাইল তাঁর কাছে জমা দিতে। যদি কোনো তদন্তে ত্রুটি বা সীমাবদ্ধতা খুঁজে পাওয়া যায়, তবে আইন অনুযায়ী সেগুলোর সংশোধন বা পুনরায় তদন্তের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, আজ সকালেই জুলাই-আগস্ট গণ-আন্দোলন সংশ্লিষ্ট মামলাগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন আমিনুল ইসলাম। সেখানে তিনি প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, সবকিছু বুঝে উঠতে তাঁর কিছুটা সময়ের প্রয়োজন হলেও স্বচ্ছতার প্রশ্নে কোনো আপস করা হবে না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত