ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ব্র্যাকে ইন্টার্নশিপের সুযোগ, স্নাতকদের জন্য উন্মুক্ত
নিজস্ব প্রতিবেদক : তরুণদের উন্নয়ন খাতে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে বিশ্বের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ‘ব্রিজ ইন্টার্নশিপ প্রোগ্রাম’ শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিভাবান তরুণ-তরুণীরা আন্তর্জাতিক মানের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্র্যাকের চলমান প্রকল্পগুলোতে কাজ করার সুযোগ পাবেন। এতে তারা সামাজিক সমস্যা সমাধানের প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন এবং হাতে-কলমে উন্নয়ন কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
এবারের ব্রিজ প্রোগ্রামে মোট ১৮টি ভিন্ন ভিন্ন বিভাগে ইন্টার্নশিপের সুযোগ থাকছে, যার মধ্যে রয়েছে অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম, কমিউনিকেশনস ও হিউম্যান রিসোর্স ডিভিশন।
এই কর্মসূচি শুধু ইন্টার্নশিপেই সীমাবদ্ধ নয়—সফলভাবে প্রোগ্রাম শেষ করা অংশগ্রহণকারীরা ভবিষ্যতে ব্র্যাকে পূর্ণকালীন চাকরির সুযোগও পেতে পারেন। ফলে এটি তরুণদের জন্য উন্নয়ন খাতে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনের একটি শক্ত ভিত তৈরি করে দিতে পারে।
ইচ্ছুক প্রার্থীরা আগামী ১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতি জানতে ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইটজানতে ভিজিট করুন
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত