ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে গণতন্ত্র সংকটে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা, তাই এ বিষয়ে কোনো আপস হবে না। তিনি আরও জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমতা রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, বর্তমানে ১৪-১৫ মাস ধরে দেশ নির্বাচিত সরকারবিহীন অবস্থায় চলছে। নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে রাষ্ট্রে জবাবদিহিতা হারিয়ে গেছে। প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয়—সব জায়গায় জবাবদিহিতার অভাব স্পষ্ট দেখা যাচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ সংকেত।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার না থাকলে জনগণের কাছে কারো জবাবদিহি প্রশ্নই আসে না। সরকারের ওপর জনগণের নির্ভরতা কমে যাচ্ছে, আর নির্বাচিত প্রতিনিধির ভূমিকা অনুপস্থিত। তাই সরকারকে এখনই কেয়ারটেকার মোডে চলে যাওয়ার আহ্বান জানান তিনি। বিতর্কিত বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সরকারি দায়িত্ব থেকে সরিয়ে না দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট উল্লেখ করে আমীর খসরু বলেন, আমাদের সম্পর্ক বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে হবে পারস্পরিক সম্মান ও স্বার্থ রক্ষার ভিত্তিতে, কিন্তু কোনো দেশের নির্দেশে নয়। বাংলাদেশের ভূ-রাজনৈতিক কৌশল আমরা নিজেরাই নির্ধারণ করব।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষায় আপসহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করা।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইসচেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতাকর্মীরা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের