ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৪৪৬ কোটি টাকার চাল আমদানি করছে সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকার এবার সংযুক্ত আরব আমিরাত ও মায়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করতে যাচ্ছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র এবং জিটুজি চুক্তির মাধ্যমে এই আমদানি সম্পন্ন হবে।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
চাল আমদানির পরিকল্পনায় রয়েছে ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল। এটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।
সরকারের অনুমোদন অনুযায়ী, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মেসার্স ক্রেডেন্টওয়ান এফজেডসিও থেকে চাল আমদানি করতে ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম দাঁড়াবে ৩৫৫.৯৯ মার্কিন ডলার।
একইসঙ্গে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে মায়ানমারের সরকার থেকে জিটুজি ভিত্তিতে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। মায়ানমার রাইস ফেডারেশন থেকে এ চাল আমদানি করতে ব্যয় ধরা হয়েছে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ