ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
অর্থ সংকটে পোলিও নির্মূল কার্যক্রম ঝুঁকিতে
আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছর বাজেট ৩০ শতাংশ কমে যাওয়ায় এবং ২০২৯ সালের মধ্যে ১০০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার তহবিল ঘাটতির কারণে বিশ্বব্যাপী পোলিও নির্মূল কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।
গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ (জিপিইআই) এর আওতায় ডব্লিউএইচও, গেটস ফাউন্ডেশনসহ একাধিক সংস্থা কাজ করছে। জিপিইআই থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অর্থ সংকটের কারণে অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। অনুদান হ্রাসের মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যের অর্থায়নের কমতি দায়ী করা হয়েছে। বিশেষ করে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন ব্যাপকভাবে হ্রাস করেছে।
ডব্লিউএইচও কর্মকর্তারা জানিয়েছেন, সকল দেশ যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং কোনো শিশুই টিকার বাইরে না থাকে তা নিশ্চিত করা যায়, তবে পোলিও নির্মূল এখনও সম্ভব।
এই পরিস্থিতিতে সংস্থা ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি ও টিকাদান কার্যক্রমকে অগ্রাধিকার দেবে। হাম ও অন্যান্য রোগের টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে ফ্র্যাকশনাল ডোজিং কৌশলও ব্যবহার করা হবে। এর মাধ্যমে একটি টিকার মাত্র পাঁচ ভাগের এক ভাগ দিয়েও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। কম ঝুঁকিপূর্ণ এলাকায় জিপিইআই অপারেশন সীমিত রাখবে, তবে কোনো নতুন প্রাদুর্ভাব দেখা দিলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও-এর পোলিও নির্মূল পরিচালক জামাল আহমেদ বলেন, “অর্থায়নে বড় ধরনের কাটছাঁট মানে অনেক কার্যক্রমই বন্ধ হয়ে যাবে।”
১৯৮৮ সালে পোলিও নির্মূলের জন্য কার্যক্রম শুরু হলেও ভাইরাসটি এখনও বিদ্যমান। আফগানিস্তান ও পাকিস্তানে ২০২৫ সালে ৩৬টি বন্য পোলিও আক্রান্তের ঘটনা শনাক্ত করা হয়েছে। এছাড়া নাইজেরিয়া ও অন্যান্য দেশে ১৪৯টি ভ্যাকসিন-উৎপন্ন পোলিওর ঘটনা রিপোর্ট করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগটিকে চিরতরে নির্মূল করার একমাত্র পথ হলো টিকাদান ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’