ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ক্রিকেটের ইতিহাসে প্রথমবার সুপার ওভারে বাংলাদেশের ম্যাচ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে দুই দলই ৫০ ওভারে সমান ২১৩ রান করলে খেলা সুপার ওভারে চলে যায়।
ম্যাচের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫ রান। মেহেদি হাসান মিরাজ স্পিনার সাইফ হাসানের ওপর আস্থা রাখেন। সাইফ প্রথম দুই বল ডট করেন। এরপর আকিল ও হোপ এক রান করে নেন। পঞ্চম বলে আকিলকে বোল্ড করেন সাইফ, ফলে শেষ বলে উইন্ডিজের জয়ের জন্য ৩ রান দরকার হয়। সাইফের শেষ বলে পেয়েরি ঠিকমতো খেলতে না পারায় বল উপরে উঠে যায়, যা সোহান গ্লাভসবন্দী করতে পারেননি। ফলে উইন্ডিজ ২ রান নিয়ে ম্যাচটি ড্র করে ফেলে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য সরকার। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে।
বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ শুরু করেন নাসুম আহমেদ, ইনিংসের তৃতীয় বলেই ব্রেন্ডন কিংকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। এরপর আলিক আথানজে ও কেসি কার্টির প্রতিরোধ ভাঙেন রিশাদ হোসেন। তবে শাই হোপের ৫৩ রানের অপরাজিত ইনিংস উইন্ডিজকে ম্যাচে ফিরিয়ে আনে।
ব্যাটিংয়ে সৌম্য সরকারের ৪৫ রান এবং শেষ দিকে রিশাদ হোসেনের ঝোড়ো ১৪ বলে ৩৯* রান ও মিরাজের ৫৮ বলে ৩২* রানের অপরাজিত জুটি বাংলাদেশকে ২১৩ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত