ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আট ‘জায়ান্ট’ কোম্পানির তাণ্ডবে শেয়ারবাজারে অস্থিরতা
নিজস্ব প্রতিবেদক: মাত্র এক দিনের উত্থানের পরই আজ মঙ্গলবার (২১ অক্টোবর) শেয়ারবাজারে আবারও পতন দেখা দিয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২২.০৯ পয়েন্ট কমেছে। এই পতনের মূল কারণ হিসেবে শেয়ারবাজারের ৮ প্রভাবশালী বা 'জায়ান্ট' কোম্পানিকে দরপতনের প্রধান কারিগর বলে দায়ী করেছে লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল। তাদের বিশ্লেষণ অনুযায়ী, মোট ২২.০৯ পয়েন্ট পতনের মধ্যে এই আটটি বৃহৎ মূলধনী কোম্পানি সম্মিলিতভাবে ১৯.১৯ পয়েন্ট, যা মোট পতনের প্রায় ৮৬ শতাংশ।
আগের দিন সোমবার বাজারে বড় উত্থান দেখা গেলেও, আজ মঙ্গলবার লেনদেনের শুরুতে চাঙ্গাভাব বজায় থাকে। কিন্তু শেষ বেলায় হঠাৎ বিক্রয় চাপ তৈরি হয়। এই চাপে নেতৃত্ব দিয়েছে কিছু প্রভাবশালী বা ‘জায়ান্ট’কোম্পানি। এসব কোম্পানির প্রভাব পর্যালোচনা করলে দেখা যায়, এই পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, যা এককভাবে সূচককে ৪.৪০ পয়েন্ট নিচের দিকে টেনে এনেছে। এরপরেই রয়েছে ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মা, যার নেতিবাচক প্রভাব ২.৭৯ পয়েন্ট।
এছাড়া, বিদ্যুৎ খাতের ইউপিজিডিসিএল সূচক কমিয়েছে ২.৫১ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন ২.৪৬ পয়েন্ট, রেনাটা ২.০৯ পয়েন্ট, ওরিয়ন ফার্মা ১.৭৪ পয়েন্ট, লাফার্জহোলসিম বাংলাদেশ ১.৬১ পয়েন্ট এবং সি পার্ল ১.৫৯ পয়েন্ট সূচক কমিয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই কোম্পানিগুলো বাজারের গতিপ্রকৃতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন এদের শেয়ারদর একযোগে কমতে শুরু করে, তখন তা সামগ্রিক সূচককে দ্রুত নিচের দিকে টেনে নামায় এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, ধারাবাহিক পতনের পর একদিনের উত্থান ছিল মূলত টেকনিক্যাল বা সাময়িক, যা বাজারের দুর্বল ভিত্তিকে আড়াল করতে পারেনি। মার্জিন ঋণ বিধিমালা নিয়ে গুজব এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগের মধ্যে এই বড় কোম্পানিগুলোর দরপতন বিনিয়োগকারীদের আস্থায় ফাটল সৃষ্টি করছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বারবার স্থিতিশীলতার আশ্বাস দিলেও, প্রভাবশালী কোম্পানিগুলোর এই অস্থিরতা বাজারের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে বড় বাধা সৃষ্টি করছে। শেয়ারবাজারের টেকসই উন্নতির জন্য বাজারের শক্তিশালী মৌলিক ভিত্তি এবং বৃহৎ কোম্পানিগুলোর স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?