ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জন্মের পর কন্যা সন্তানকে হ'ত্যা, মা গ্রে'প্তার
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক নারীর বিরুদ্ধে নবজাতক কন্যা সন্তানকে খালে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। পরপর দুই কন্যা সন্তানের পর আবারও মেয়ের জন্ম পাওয়ায় শারমিন আক্তার (৩২) নামের ওই নারী এই ঘৃণিত কাজে লিপ্ত হন। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনার সময় সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে ঘটনা ঘটে।
কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানিয়েছেন, সোমবার রাত ৮টার দিকে শিশুটির বাবা ইব্রাহিম খলিল (৪২) থানায় এসে কন্যা সন্তান নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি করতে যান। তার বক্তব্য সন্দেহজনক মনে হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মা শারমিনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, তাদের পাঁচ বছর ও দেড় বছরের দুটি কন্যা সন্তান রয়েছে এবং পরপর কন্যা সন্তান জন্মের কারণে তিনি নবজাতককে খালে ফেলে দিয়েছেন।
পুলিশের সহায়তায় বাড়ির পাশের সরকারি খালের কচুরিপনার মধ্য থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। শিশুটির দাদী খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শারমিনকে আদালতে পাঠানো হয়েছে এবং মৃত শিশুর ডিএনএ নমুনা পরীক্ষা জন্য সংগ্রহ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মনসুর আলী জানিয়েছেন, সোমবার সন্ধ্যা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না, বাবা-মায়ের আচরণও সন্দেহজনক ছিল। পরে রাতেই পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালিয়ে খাল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকার, ডিবি ও পিবিআই কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা