ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। এটি কোম্পানির তালিকাভুক্তির ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের ঘটনা, যখন শেয়ারহোল্ডাররা কোনো ডিভিডেন্ড পাচ্ছে না।
কোম্পানিটির ইতিহাস অনুযায়ী, ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর কোম্পানিটি কেবল ২০০০ সালে কোম্পানিটি ডিভিডেন্ড দেয়নি। এর বাইরে প্রতিবছরই শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০১৪ ও ২০১৪ সালে কোম্পানিটি ৪৫ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল। এছাড়া, ৪০ শতাংশ এবং ৩৫ শতাংশ করে ডিভিডেন্ড দিয়েছে কমপক্ষে ৪-৫ বছর। তবে কখনও স্টক ডিভিডেন্ড দেয়নি। ২০২৩ ও ২০২৪ সালে কোম্পানিটি বড় লোকসানে ছিল, তবুও ৫ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, যা ছিল তালিকাভুক্তির পর সর্বনিম্ন ডিভিডেন্ড।
সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা, কোম্পানিটির রের্ড লোকসান। আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৮ টাকা ৩১ পয়সা।
তবে আলোচ্য বছরে কোম্পানির ক্যাশ ফ্লো বেড়েছে; সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৫৮ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ৮৭ পয়সা।
এছাড়া, ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ১৯ পয়সা, যা আগের বছর ছিল ৪৫ টাকা ৪৩ পয়সা।
এপেক্স ট্যানারির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টায়, হাইব্রিড পদ্ধতিতে। সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি