ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
জবি শিক্ষার্থী হত্যা
যে কারণে মাহিরকে পুলিশে হস্তান্তর করলেন মা
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে পুলিশে হস্তান্তর করেছেন তার মা রেখা আক্তার। সোমবার সকালে রেখা আক্তার নিজেই বংশাল থানায় গিয়ে ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেন বলে জানা গেছে।
সোমবার সন্ধ্যা থেকে খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে মাহিরের মাকে ‘সাহসী মা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে এই পদক্ষেপের পেছনের কারণ জানা গেছে মাহিরের খালু ইমরান শেখের বক্তব্য থেকে।
তিনি বলেন, মাহিরের সম্পৃক্ততার অভিযোগে গতকাল রাত ৩টার দিকে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে মাহিরের মা আজ সকালে নিজের ছেলেকে বংশাল থানায় হস্তান্তর করেন। এরপর পুলিশ আমাকে ছেড়ে দেয়।
পুলিশ সরাসরি স্বীকার না করলেও মাহিরসহ তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছেন। লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল কবীর তরফদার বলেন, আমরা হত্যার রহস্য উদ্ঘাটনের প্রক্রিয়ায় আছি। শিগগিরই তা জানানো হবে।
গত রোববার রাতে পুরান ঢাকার আর্মানিটোলা এলাকার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের জগন্নাথ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, নিহত জোবায়েদ ওই ভবনের একটি বাসায় উচ্চমাধ্যমিকের এক ছাত্রীকে পড়াতেন। তার লাশ উদ্ধারের পর ওই ছাত্রীকে বংশাল থানায় জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাতে মাহিরের আত্মীয়দের বাড়িতে অভিযান চালানো হয়। পরবর্তী সময়ে মাহিরের মা তাঁকে থানায় সোপর্দের সিদ্ধান্ত নেন এবং সকালে তা কার্যকর হয়।
এদিকে খুনের ১৮ ঘণ্টা পরও মামলা দায়ের হয়নি। জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন বলেন, আমরা ছাত্রীসহ ছয়জনের নামে মামলা করতে চেয়েছিলাম, কিন্তু বংশাল থানার ওসি পরামর্শ দেন এতজনের নামে মামলা না করার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর