ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শিক্ষকরা খুশি, আন্দোলন স্থগিত: বাড়িভাড়া ১৫ শতাংশ নিশ্চিত
নিজস্ব প্রতিবেদক :তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা আন্দোলন চালানোর পর অন্তর্বর্তী সরকার বাড়িভাড়া ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। দুই পক্ষের মধ্যে সমঝোতার কারণে শিক্ষকরা আপাতত তাদের আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শিক্ষক নেতারা আন্দোলন স্থগিত রাখার প্রতিশ্রুতি দেন। তারা জানান, সরকারের সিদ্ধান্তে আপাতত তারা সন্তুষ্ট এবং এজন্য ক্লাসে ফিরে যাবেন। শহীদ মিনারে গিয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা জানানো হবে।
শিক্ষক নেতারা আরও দাবি করেছেন, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার বিষয়টিও সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।
বৈঠকের আগে অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতিপত্র জারি করা হয়েছে। অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসার সই করা চিঠিতে ১৬ অক্টোবরের আগের সম্মতিপত্র বাতিল ঘোষণা করে নতুন সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ১ নভেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা পাবেন। আগামী অর্থবছরের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িভাড়া ভাতা যুক্ত হবে। ফলে মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে।
টানা ১০ দিনের আন্দোলনের পর ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাওয়ায় শিক্ষকরা সন্তুষ্ট হলেও, তারা মূলত ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দাবি করেছিল। বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে শিক্ষক নেতারা একটি বিজয় হিসেবে দেখছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ