ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। এগুলো হলো— শমরিতা হাসপাতাল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি এবং ডরিন পাওয়ার। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণার লক্ষ্যে এসব কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ২১ অক্টোবর সন্ধ্যা ৭টায় শমরিতা হাসপাতাল, ২৩ অক্টোবার বিকাল সাড়ে ৩টায় ডরিন পাওয়ার, ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় আইটিসি এবং ২৭ অক্টোবর বিকাল ৪টায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগের বছর অর্থাৎ ২০২৪ সালে শমরিতা হাসপাতাল ৫ শতাংশ ক্যাশ, আইটিসি ১১ শতাংশ ক্যাশ, ডরিন পাওয়ার ১০ শতাংশ ক্যাশ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) শমরিতা হাসপাতালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯২ পয়সা।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) ডরিন পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২৩ পয়সা।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) আইটিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২৩ পয়সা।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৬ পয়সা।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি