ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ছয় শিক্ষার্থী পেলেন অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার স্মৃতি বৃত্তি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩ ও ২০২৪ সেশনের ছয়জন শিক্ষার্থীকে অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃত্তি বিতরণের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ১৯ অক্টোবর, রবিবার, আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১২,০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানের পরে ‘অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের জীবন ও কর্ম’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ সভাপতিত্ব করেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ফারসি বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফারসি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
উর্দু বিভাগের চেয়ারম্যান মো. গোলাম মাওলা, অধ্যাপক ড. জাফর আহমদ ভূঁইয়া এবং প্রয়াত অধ্যাপক ড. কুলসুম আবুল বাশারের জ্যেষ্ঠ কন্যা মিসেস ফারহানা আঞ্জুম অনুষ্ঠানে আলোচনা করেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী স্মৃতিসভায় প্রয়াত অধ্যাপকের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, দেশে ফারসি ভাষা শিক্ষা ও গবেষণায় অধ্যাপক ড. কুলসুম আবুল বাশারের অবদান অনন্য। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান আমি সকলের প্রতি জানাচ্ছি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত