ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেব–রুক্মিণীর সম্পর্কে ভাঙন? টলিপাড়ায় নতুন গুঞ্জন
বিনোদন ডেস্ক: টলিউডের আলোচিত জুটি সুপারস্টার দেব এবং অভিনেত্রী রুক্মিণীর দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। টলিপাড়ার 'ওপেন সিক্রেট' এই প্রেমের সম্পর্কে সম্প্রতি 'বিচ্ছেদ' গুঞ্জন উঠেছে।
ঘনিষ্ঠ মহলের দাবি, গত কিছুদিন ধরেই নাকি এই জুটির মধ্যে মনোমালিন্য চলছে। দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছিল, এমনকি গত বছর রুক্মিণী নাকি একবার ইনস্টাগ্রামে দেবকে আনফলোও করেছিলেন। যদিও পরে দেবের জন্মদিনে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।
তবে সাম্প্রতিক সময়ে দেবের ফিল্মি ক্যারিয়ারের ২০ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্ট থেকে শুরু করে তার প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর কোনো স্ক্রিনিংয়েই রুক্মিণীর অনুপস্থিতি নেটিজেনদের মাঝে 'বিচ্ছেদ' গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
এদিকে, কালীপূজার উদ্বোধনে যোগ দিতে মুম্বাই থেকে স্বল্প সময়ের জন্য কলকাতায় ফিরেছেন রুক্মিণী। আজকাল কাজের সুবাদে তার নতুন ঠিকানা মুম্বাই। কলকাতায় পা রাখতেই সাংবাদিকরা তাকে 'রঘু ডাকাত'-এর প্রদর্শনীতে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করেন। জবাবে রুক্মিণী জানান, তিনি কাজের সূত্রে বাইরে আছেন এবং কালীপূজার জন্য একদিনের জন্য কলকাতায় এসেছেন। আগামীকালই আবার দিল্লি চলে যেতে হবে তার ভাইঝির জন্মদিনে।
দেবের পাশে না থাকার প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করা হলে তিনি রহস্যময় হাসি হেসে বলেন, "একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।"
অন্যদিকে, নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও মুখ খুলেছেন। 'ধূমকেতু'র প্রচারের সময় তিনি বলেছিলেন, "যারা এসব বলছে (বিচ্ছেদ রটনা), তারা তো আমার সঙ্গে রাতে থাকে না। তাহলে জানল কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে? আমি গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি। কোনোদিন এটা নিয়ে কথা বলিনি। তাহলে আজ কেন এত জবাবদিহি করতে হবে আমাকে?"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি