ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইউক্রেনে শান্তি চাইলে ভূখণ্ডের কিছু অংশ ছাড়তে হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে চায়, তবে তাকে তার ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতে হবে।
রোববার (২০ অক্টোবর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, সম্ভবত ইউক্রেন তার ভূখণ্ডের দখলে কোনো প্রকার ছাড় না দিয়ে যুদ্ধবিরতিতে যেতে পারবে না। কারণ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্যই কিছু নেবেন, যেহেতু রুশ বাহিনী লড়াই করে কিছু সম্পত্তি জয় করেছে।
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় বাধা হলো ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয়টি। ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া, যা পরে গণভোটের মাধ্যমে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হয়। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়া দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশ দখল করে, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের ১০ শতাংশ। মস্কো জানিয়েছে, কিয়েভ যদি ক্রিমিয়া ও এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে যুদ্ধ থামাতে পদক্ষেপ নেবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কোনোভাবেই এসব ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষপাতী নন।
গত শুক্রবার জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বৈঠক করে টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য অনুরোধ করলেও, ট্রাম্প এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। তিনি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন করে তারা তাদের সব অস্ত্র ইউক্রেনকে দিতে পারবেন না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর