ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
একদিনেই ব্রণ তাড়ানোর কার্যকর ঘরোয়া উপায়
লাইফস্টাইল ডেস্ক: মুখের সৌন্দর্য নষ্ট করতে কোনো কিছুই ব্রণের মতো তৎপর নয়। বিশেষ করে কোনো অনুষ্ঠান বা বন্ধুর সঙ্গে বেড়াতে যাওয়ার আগে হঠাৎ ব্রণ দেখা দিলে মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে জানলে আনন্দের বিষয়, মাত্র এক দিনের মধ্যে ব্রণ কমানো সম্ভব। নিচে দেখুন, কীভাবে দ্রুত এই বিরক্তিকর ব্রণ থেকে মুক্তি পাওয়া যায়—
বরফের সেঁক
জেদি ব্রণ দ্রুত শান্ত করতে বরফ খুবই কার্যকর। দিনে অন্তত চার থেকে পাঁচবার ব্রণের ওপর বরফের সেঁক দিন। ছোট ব্রণ কয়েক ঘন্টার মধ্যে অনেকটা লোপ পাবে, বড় ব্রণের আকারও কমে যাবে।
স্পট ক্রিম
স্যালিসাইলিক অ্যাসিড ও বেনজলপারঅক্সাইড সমৃদ্ধ স্পট ক্রিম ব্রণের ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেবে এবং মৃত কোষ দূর করবে। নিয়মিত ব্যবহার করলে ব্রণ দ্রুত শুকিয়ে যাবে।
মধু-অ্যালোভেরার পেস্ট
মধু ও অ্যালোভেরারার মিশ্রণে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটারি উপাদান। দিনে তিনবার ব্রণের ওপর এই পেস্ট মাখলে প্রদাহ কমে যাবে এবং ব্রণ কমতে শুরু করবে।
টি ট্রি অয়েল
টি ট্রি অয়েল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটারি গুণসম্পন্ন। তৈলাক্ত ত্বকের জন্য এটি বিশেষভাবে কার্যকর। ব্রণের ওপর কয়েকবার লাগালে তা দ্রুত ছোট হয়ে যাবে।
অ্যাসপিরিন-পেস্ট
দুটি অ্যাসপিরিন গুঁড়ে এক বা দুটি ফোঁটা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্রণের ওপর লাগালে মরা চামড়া উঠবে এবং অতিরিক্ত তেল শুষে নেওয়া হবে, ফলে ব্রণ দ্রুত কমবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে