ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ বিমানবাহিনীতে নিয়োগ, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনীতে বেসামরিক জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার ৫০টি বিভিন্ন পদে মোট ২৩৪ জনকে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর ২০২৫ বিকেল ৫টার মধ্যে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বিমানবাহিনী।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমানবাহিনী
পদসংখ্যা ও ধরন: মোট ৫০টি পদে ২৩৪ জন বেসামরিক কর্মী নিয়োগ দেওয়া হবে। চাকরির ধরন অস্থায়ী, তবে প্রয়োজন ও দক্ষতার ভিত্তিতে স্থায়ীত্বের সুযোগ থাকতে পারে।
যোগ্যতা ও বয়সসীমা: প্রার্থীর বয়স ৮ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ২, ৪ ও ১১ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন ফরমে ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পদভেদে ভিন্নভাবে। ১ নম্বর পদের জন্য আবেদন ফি ১৫০ টাকা, ২ থেকে ২০ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ২১ থেকে ৫০ নম্বর পদের জন্য ৫০ টাকা দিতে হবে। উল্লেখ্য, সব ফিই অফেরতযোগ্য।
আবেদনের শেষ সময়: আগামী ৮ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা