ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অবস্থান নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তরের পর থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জনসম্মুখে দেখা দিচ্ছেন না। জানা গেছে, তিনি বর্তমানে যমুনার বাসভবনে অবস্থান করছেন এবং কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছেন। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর থেকে তিনি সরকারী কর্মকাণ্ড থেকে একটু দূরে রয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ১৮ মাস দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর তিনি যমুনার নিজের বাসায় থেকে পরিবারকে সময় দিচ্ছেন।
সূত্রের তথ্য অনুযায়ী, নিয়ম অনুযায়ী ড. ইউনূসের আরও তিন মাস যমুনায় বসবাসের সুযোগ রয়েছে। তবে তিনি এখন সেটি ছেড়ে দেওয়ার প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনা পরিদর্শন করেছে।
ঘনিষ্ঠ সূত্রের মতে, তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছেন। ঈদের পর বা মাস খানেকের মধ্যে গুলশানের নিজের বাসভবনে ফিরতে পারেন। এছাড়া তিনি সেন্টারে ফেরার প্রস্তুতি হিসেবে নথিপত্র এবং সাংগঠনিক কাজ করছেন।
ড. ইউনূসের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি মূলত পরিবার ও অসুস্থ স্ত্রীর পাশে সময় কাটাচ্ছেন। প্রতিদিন সকালে কম্পাউন্ডে হাঁটাহাঁটি করেন এবং বিকেলেও আরও এক দফা হাঁটাহাঁটি করেন। সন্ধ্যায় ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়স্বজন এবং মেয়ের দুই বিড়াল ‘মিনু’ ও ‘কায়রো’র সঙ্গে সময় কাটান।
সংশ্লিষ্টরা জানান, ড. ইউনূসের নতুন উদ্যোগগুলো সম্ভবত তার ‘থ্রি জিরো’ ভিশন বা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের ধারণার ওপর ভিত্তি করে নেয়া হতে পারে, তবে এখনও কোনো সুনির্দিষ্ট কর্মসূচি চূড়ান্ত হয়নি।
এছাড়া তিনি সকলের সঙ্গে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে দেখা করতে আসছেন—কেউ অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা শুনতে চায়, কেউ ভবিষ্যতের পরিকল্পনা জানতে চায়, আবার কেউ পেশাগত বিষয় নিয়ে আলোচনা করেন।
তবে আগামী মাসে তিনি পাঁচ দিনের জন্য জাপান সফরে যাবেন। ইতিমধ্যেই সদ্য বিদায়ী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)