ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
পরিচালক পদে জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
ডুয়া ডেস্ক: চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে সচিব বিভাগে পরিচালক পদে জনবল নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দুই বছরের জন্য এই নিয়োগ দেওয়া হবে বলে প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ ২০২৬।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।
পদের নাম: পরিচালক (সচিব বিভাগ)
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অর্থনীতি, ব্যবস্থাপনা, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্সসহ যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
পেশাগত যোগ্যতা হিসেবে চাটার্ড সেক্রেটারি বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক। প্রথম শ্রেণি বা সমমর্যাদার পদে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সচিব/কোম্পানি সচিব হিসেবে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।
নিয়োগের চুক্তির মেয়াদ হবে দুই বছর। প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ৪০ এবং সর্বোচ্চ ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে চূড়ান্ত করা হবে।
আগ্রহীরা পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০ বরাবরে সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইল ([email protected]) পাঠাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬। বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা