ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
অভিবাসীদের জন্য নতুন মানদণ্ড চালু করল যুক্তরাজ্য
ডুয়া ডেস্ক: যুক্তরাজ্যে অভিবাসীদের ইংরেজি দক্ষতায় নতুন কঠোর মানদণ্ড আরোপ করা হয়েছে। আগামী ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে নির্দিষ্ট কিছু ভিসা প্রার্থীর জন্য ‘এ-লেভেল’ সমমানের ইংরেজি দক্ষতা অর্জন বাধ্যতামূলক হবে। বর্তমান ‘জিসিএসই’ মানের চেয়ে এটি একটি ধাপ উঁচু।
নতুন নিয়মের প্রভাবে স্নাতক ডিগ্রিধারী ও দক্ষ কর্মী, ‘স্কেল-আপ’ এবং হাই পটেনশিয়াল ইনডিভিজ্যুয়াল (এইচপিআই) ভিসা প্রার্থীরা সরাসরি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে B2 লেভেলের ইংরেজি পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফলাফল ভিসাপ্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হবে। ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, B2 লেভেল প্রার্থীরা জটিল বিষয় বোঝার পাশাপাশি সাবলীলভাবে লেখা ও বক্তব্য রাখতে সক্ষম হবেন।
অর্থনৈতিক শর্তও রয়েছে। দক্ষ কর্মী ভিসার জন্য প্রার্থীদের বার্ষিক ন্যূনতম ৪১ হাজার ৭০০ পাউন্ড বেতন নিশ্চিত করতে হবে। স্কেল-আপ ভিসা প্রার্থীদের দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানে চাকরির সুযোগ থাকা আবশ্যক। এইচপিআই ভিসার জন্য শেষ পাঁচ বছরের মধ্যে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন বাধ্যতামূলক।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, “যে কেউ যুক্তরাজ্যে আসবে, তাকে ভাষা শিখতে হবে এবং সমাজে অবদান রাখতে হবে। ভাষা না শিখে কেউ সমাজে অবদান রাখতে পারবে না।” নতুন নিয়মটি অভিবাসন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গত মে মাসে প্রকাশিত হোয়াইট পেপারের অংশ। সরকারের হিসাব অনুযায়ী, এতে প্রতিবছর অভিবাসীর সংখ্যা প্রায় ১ লাখ কমতে পারে।
বিশেষজ্ঞরা মনে করেন, নতুন মানদণ্ড ‘অন্যায্য’ এবং অনেক দক্ষ কর্মী এতে বাদ পড়তে পারেন। তবে সরকারের হাই পটেনশিয়াল ইনডিভিজ্যুয়াল ভিসার সংখ্যা ২ হাজার থেকে ৪ হাজারে বৃদ্ধি করা হয়েছে। প্রতিবছর সর্বোচ্চ ৮ হাজার আবেদন গ্রহণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা