ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাসনাতের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক: প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম।
তিনি জানান, সাবেক চিফ হুইপের বিরুদ্ধে তদন্তে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। পাশাপাশি তার নামে সন্দেহজনক অর্থ লেনদেনের তথ্য-প্রমাণও পেয়েছে সংস্থাটি।
দুদকের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়, আবুল হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ১৯ কোটি ৭১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৮০ কোটি ৪৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও অনুসন্ধানে উঠে এসেছে।
একইদিন দুদক সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধেও দুইটি মামলার অনুমোদন দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ৪ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১০৯ কোটি টাকার মানিলন্ডারিং।
দুদক সূত্র জানায়, উভয় মামলাতেই বিস্তারিত অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং যথেষ্ট প্রমাণ পাওয়ায় আনুষ্ঠানিকভাবে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি