ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সোমবার থেকে শিক্ষকদের নতুন কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে সোমবার (২০ অক্টোবর) শহীদ মিনারে ‘আমরণ অনশন’ এবং ‘শিক্ষক সমাবেশ’ কর্মসূচি পালন করবেন। একইসঙ্গে চলমান কর্মবিরতিতে আরও কঠোরতা আনার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে। আগামীকাল থেকে দেশজুড়ে কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না। পরীক্ষার ডিউটি, অফিস ফাইলসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।
দেলাওয়ার হোসেন আজিজী আরও বলেন, শিক্ষা উপদেষ্টা ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানালেও আমরা তা প্রত্যাখ্যান করেছি। তার প্রতি কোনো আস্থা নেই। আমাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে জাতীয়করণের এক দফা আন্দোলনে রূপ নেবে।
এদিকে, সরকারের অর্থ বিভাগ ইতিমধ্যেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে। নতুন প্রজ্ঞাপনের অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা কার্যকর হবে, যা ১ নভেম্বর থেকে প্রযোজ্য হবে।
অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের