ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আন্তর্জাতিক বৃত্তি পেলেন গাকৃবির ২০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: নতুন আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০ জন মেধাবী শিক্ষার্থী। জাপানের নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (নেইএফ) কর্তৃক প্রদত্ত এই সম্মানজনক বৃত্তি শিক্ষার্থীদের বৈশ্বিক পর্যায়ে গবেষণা ও পরিবেশ সংরক্ষণে নেতৃত্ব দেওয়ার সুযোগ খুলে দিয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চেক হস্তান্তর করা হয়। মোট ২০ জন শিক্ষার্থীকে বার্ষিক ৩৭ হাজার টাকা হারে তিন বছরের জন্য বৃত্তি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কিত শিক্ষার্থী ও গবেষকদের স্বতন্ত্র অঙ্গীকার এবং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই কৃষি ও বন ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই বৃত্তি প্রদান করে।
প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তবভিত্তিক গবেষণার ক্ষেত্রে ও অগ্রণী ভূমিকা রাখছে। এই অর্জন আমাদের জন্য গৌরবের।” তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
চেক বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত