ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর: জিএস ফরহাদ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ বলেছেন, "আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যখাতে বিড়ম্বনা এড়াতে নানা পরিকল্পনা করছি। ইতোমধ্যেই আমাদের মেডিকেল সেন্টারের আধুনিকায়নের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।"
আজ রবিবার বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরিজ " Be a Lifesaver: First Aid Boot-camp" এর আয়োজন ঘোষণাকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। বিশ্ববিদ্যালয়ে এখনো নানা ধরনের সমস্যা রয়েছে। আমরা সবকিছুর আমূল পরিবর্তন চাই।
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার ট্রেনিং দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমান বাস্তবতায় এটা যেহেতু হচ্ছে না, তাই আমরা ডাকসুর উদ্যোগে ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীকে এই ট্রেনিং দিতে যাচ্ছি। এই ৪০ হাজার শিক্ষার্থীর মাধ্যমে ৪০ হাজার পরিবারে এ ট্রেনিং পৌঁছে যাবে।
উল্লেখ্য, ডাকসু এবং বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (BGHRI) যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর সলিমুল্লাহ মুসলিম হল ও রোকেয়া হলে ক্যাম্পের মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে।
এই ক্যাম্পে বেসিক লাইফ সাপোর্ট, শ্বাসরোধ হলে প্রাথমিক সহায়তা, অজ্ঞান হওয়া, হাড় ভাঙা, পোড়া, ফুড পয়জনিং, সাপের কামড়, ব্যক্তিগত পরিচ্ছন্নতা,মেয়েদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, চোখে আঘাতের প্রাথমিক পরিচর্যা ও ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক পদক্ষেপ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)