ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা
বিনোদন ডেস্ক: জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সামান্থা এগার আর নেই। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগে ৮৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে, অভিনেত্রী জেনা স্টার্ন।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জেনা লিখেছেন, আমার মা মারা গেছেন। শেষ মুহূর্তে তার পরিবারের সদস্যরা পাশে ছিলেন। আমিও ছিলাম। তার হাত ধরে আমি বলেছিলাম তাকে কতটা ভালোবাসি। এটি আমার জন্য সৌভাগ্যের বিষয় ছিল।
অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
সামান্থা এগার ১৯৩৯ সালের ৫ মার্চ লন্ডনে জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন শুরু হয় শেক্সপিয়ারী থিয়েটারে। উইলিয়াম ওয়াইলার পরিচালিত থ্রিলার সিনেমা ‘দ্য কালেক্টর’ (১৯৬৫)-এর জন্য তিনি তারকা খ্যাতি অর্জন করেন। এই সিনেমার জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার এবং একাডেমি পুরস্কারের মনোনয়ন পান।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ‘দ্য ওয়াকিং স্টিক’, ‘গেস হু’স কামিং টু ডিনার’, ‘গুডবাই মিস্টার’, ‘চিপস দ্য ডেড আর অ্যালাইভ’। সর্বশেষ তাকে দেখা গেছে ২০০৯ সালের টেলিভিশন ধারাবাহিক ‘মেন্টাল সিজন ১’-এ জ্যাক এবং বেকি গ্যালাঘারের মা চরিত্রে।
১৯৬৪ সালে সামান্থা এগার অভিনেতা টম স্টার্ন-কে বিয়ে করেন। দম্পতির দুটি সন্তান রয়েছে। ১৯৭১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। মৃত্যুকালে তিনি দুই সন্তান চলচ্চিত্র প্রযোজক নিকোলাস স্টার্ন ও অভিনেত্রী জেনা স্টার্নকে রেখে গেছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)