ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফ থেকে ১৯ রোহিঙ্গা উদ্ধার

২০২৫ জানুয়ারি ২১ ১৩:০৯:৩৮

মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফ থেকে ১৯ রোহিঙ্গা উদ্ধার

ডুয়া নিউজ : অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১২ শিশুসহ ১৯ রোহিঙ্গাকে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২) এবং হামিদ উল্লাহ (৩২)। তারা সবাই পূর্ব কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ১২টি শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, ‘টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় গত রাতে অভিযান চালানো হয়। মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১২ শিশুসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আবারও বেড়েছে সোনার দাম

আবারও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি... বিস্তারিত