ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষ রাস্তায়
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদী ঢেউ দেখা দিয়েছে। “নো কিংস” আন্দোলনের আওতায় নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। বিশ্লেষকরা এটিকে সাম্প্রতিক সময়ে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক বিক্ষোভ হিসেবে অভিহিত করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ দেশজুড়ে বিক্ষোভ চলে। শনিবার স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত জনস্রোতে পরিণত হয়। নিউইয়র্কের টাইমস স্কোয়ারে হাজার হাজার মানুষ উপস্থিত হন, যেখানে রাস্তাঘাট ও সাবওয়ের প্রবেশমুখও ছিল উপচে পড়া ভিড়ে পূর্ণ। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাখেন, যার মধ্যে ‘গণতন্ত্র, রাজতন্ত্র নয়’ ও ‘সংবিধান ঐচ্ছিক নয়’ লেখা পোস্টারও ছিল।
ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ তুলেছিলেন যে, বামপন্থি ‘অ্যান্টিফা’ আন্দোলনে যুক্ত হয়েছে। এমনকি তারা এই বিক্ষোভকে “হেইট আমেরিকা র্যালি” আখ্যা দিয়েছে। তবে আয়োজকরা জানিয়েছেন, সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আন্দোলনের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘নো কিংস’-এর মূল নীতি হলো অহিংসা এবং সম্ভাব্য সংঘাত এড়িয়ে চলা।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানায়, এক লাখেরও বেশি মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেন। কাউকে গ্রেপ্তার করা হয়নি। টাইমস স্কোয়ারের পুলিশ সদস্যদের তথ্যানুযায়ী, অন্তত ২০ হাজার মানুষ সেভেন্থ অ্যাভিনিউতে মিছিল করেছে।
বিক্ষোভে অংশ নেওয়া লেখক ও সম্পাদক বেথ জাসলফ বলেন, ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী পদক্ষেপ আমাকে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। এই সংখ্যাগরিষ্ঠ মানুষের সঙ্গে নিউইয়র্কে থাকা ভালো লাগছে।
বিবিসি আরও জানিয়েছে, ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে নির্বাহী ক্ষমতা প্রয়োগে ব্যস্ত হয়েছেন। তিনি কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে দিয়েছেন, ফেডারেল প্রশাসনের বিভিন্ন অংশ ভেঙে দিয়েছেন, অন্য দেশের ওপর শুল্ক আরোপ করেছেন এবং কিছু অঙ্গরাজ্যে গভর্নরদের আপত্তি সত্ত্বেও ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।
ট্রাম্প দাবি করেন, এসব পদক্ষেপ দেশকে পুনর্গঠনের জন্য জরুরি। তিনি একনায়ক বা ফ্যাসিস্ট হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো ‘উন্মাদ দাবি’। তবে সমালোচকেরা মনে করেন, তার কিছু পদক্ষেপ সংবিধানবিরোধী এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য