ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নিরাপত্তার ঝুঁকিতে থাকা প্রার্থীরা পাবেন আ'গ্নেয়াস্ত্র ও রিটেইনার, নীতিমালা জারি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (পলিটিক্যাল ভিআইপি) ও সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তার স্বার্থে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং রিটেইনার (অস্ত্রসহ দেহরক্ষী) নিয়োগের সুযোগ দিয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার।
সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ অধিশাখা থেকে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালায় মোট ৭টি অধ্যায় ও ১৯টি অনুচ্ছেদ রয়েছে।
নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে সরকার স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করতে হবে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি থাকার বিষয়টি নিশ্চিত হতে হবে। এছাড়া শারীরিক ও মানসিক সক্ষমতা এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। এক্ষেত্রে ব্যক্তিগত আয়কর প্রদানের শর্তটি শিথিলযোগ্য রাখা হয়েছে।
এই নীতিমালার আওতায় প্রদত্ত লাইসেন্সের মেয়াদ হবে নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত। এরপর লাইসেন্সটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তি নিজে অস্ত্র ব্যবহারে অক্ষম বা অনিচ্ছুক হলে, তিনি নিজের নিরাপত্তার জন্য বৈধ লাইসেন্সধারী কোনো ব্যক্তিকে ‘রিটেইনার’ হিসেবে নিয়োগ দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে প্রার্থীর প্রকৃত নিরাপত্তা ঝুঁকি থাকতে হবে এবং জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন নিতে হবে। একজন প্রার্থী সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগ দিতে পারবেন।
রিটেইনার হিসেবে নিয়োগ পেতে হলে বাংলাদেশের নাগরিক, বয়স ন্যূনতম ২৫ বছর এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে রিটেইনার কেবল অস্ত্র বহন করবেন, অস্ত্রের অপব্যবহার বা যেকোনো ঘটনার দায় মূল লাইসেন্সধারী বা প্রার্থীর ওপর বর্তাবে।
নীতিমালায় কঠোরভাবে বলা হয়েছে, এই অস্ত্র ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন, রাজনৈতিক প্রভাব বিস্তার বা হয়রানি করা যাবে না। কেবল আত্মরক্ষার স্বার্থেই এটি ব্যবহার করা যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী