ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
স্কলারশিপ দিচ্ছে ইউনিভার্সিটি অব টোয়েন্টি, আবেদন করবেন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টি (University of Twente) ২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক মেধাবী শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপের আবেদন আহ্বান করেছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের মতোই বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।
ইউনিভার্সিটি অব টোয়েন্টি ১৯৬১ সালে Technische Hogeschool Twente (THT) নামে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৬ সালে নাম পরিবর্তন করে বর্তমান নাম নেয়। এটি নেদারল্যান্ডসের তৃতীয় পলিটেকনিক বিশ্ববিদ্যালয়, যা উদ্ভাবন, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে।
স্কলারশিপের সুবিধা
স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা এক বছরের জন্য ন্যূনতম ৩,০০০ ইউরো থেকে সর্বোচ্চ ২২,০০০ ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
যোগ্যতা ও শর্তাবলি
আবেদনকারীকে ২০২৬/২০২৭ শিক্ষাবর্ষে (সেপ্টেম্বর থেকে শুরু) বিশ্ববিদ্যালয়ের কোনো স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে।
বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণে আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ বা টোফেল স্কোর ৯০ থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রথমে আবেদনকারীকে ইউনিভার্সিটি অব টোয়েন্টির একটি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে। শর্তসাপেক্ষ ভর্তি চিঠি (offer letter) পাওয়ার পর নিজের স্টুডেন্ট আইডি ব্যবহার করে স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
অনলাইনে আবেদন করতে এখানেক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৬
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত