ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
জেনে নিন দুধ দিয়ে গোসল করার উপকার
ইনজামামুল হক পার্থ: ভারতীয় উপমহাদেশে প্রাচীনকাল থেকেই শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক হিসেবে দুধ দিয়ে গোসলের প্রচলন রয়েছে। রোমান সমাজেও এবং মিসরের রানি ক্লিওপেট্রা‑র সৌন্দর্যচর্চায় দুধের ব্যবহার বহুল পরিচিত।
এই ঐতিহাসিক প্রেক্ষাপট শুধু সাংস্কৃতিক বিশ্বাসের অংশই নয়, বরং এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। প্রাকৃতিক উপাদান হিসেবে দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, প্রোটিন, ভিটামিন এ ও ডি যেগুলো ত্বক পরিষ্কার, নরম ও উজ্জ্বল রাখতে সহায়তা করে। তাই আধুনিক স্পা ও স্কিনথেরাপিতেও দুধ দিয়ে স্কিন ট্রিটমেন্ট জনপ্রিয় হয়ে উঠছে। ফলে প্রাচীন সৌন্দর্যচর্চার এই উপকরণ আজও তার প্রাসঙ্গিকতা ধরে রেখেছে।
তবে সত্যিই কি দুধ দিয়ে গোসলের উপকার আছে? চলুন জেনে নেওয়া যাক দুধে গোসলের নানা গুণ ও উপকারিতা-
১. ত্বকের আর্দ্রতা ধরে রাখে: দুধে থাকা প্রাকৃতিক ফ্যাট ও প্রোটিন ত্বকের শুষ্কতা দূর করে, ত্বককে নরম ও নমনীয় করে তোলে। নিয়মিত দুধ দিয়ে গোসল করলে ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে।
২. রোদে পোড়াভাব দূর করে: দুধে থাকা প্রোটিন, ভিটামিন এ ও ডি রোদে পোড়া ভাব কমাতে সহায়তা করে। রোদে ঘুরে আসার পর দুধ দিয়ে গোসল করলে সুবিধা পাওয়া যেতে পারে।
৩. ত্বকের মৃত কোষ দূর করে: দুধের ল্যাকটিক অ্যাসিড এক ধরনের প্রাকৃতিক হাইড্রক্সি অ্যাসিড যা মৃত কোষ খোলস ছাড়িয়ে নতুন কোষ গঠনে সহায়তা করে, ফলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল।
৪. প্রাকৃতিক উজ্জ্বলতা আনে: দুধে থাকা এনজাইম ও ভিটামিন ত্বকের কালচে ভাব কমায়, রঙ সমান করে এবং রক্তসঞ্চালন বাড়িয়ে ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা ফেরায়।
যেভাবে গোসল করবেন
প্রথমে বাথটাব বা বালতি গরম পানিতে ভরে নিন। চাইলে গরম পানিতে নিমপাতা ও তুলসী পাতা জ্বাল দিয়ে নিতে পারেন। এরপর পানিতে গোলাপের পাপড়ি ও পরিমাণমতো দুধ মিশিয়ে নিন। ২০ - ৩০ মিনিটের জন্য নিজেকে সেই পানিতে ডুবিয়ে রাখুন। সপ্তাহে ২ – ৩ দিন দুধ দিয়ে গোসল করলে ত্বকের যত্নে ভালো ফল পাওয়া যেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ